বিশ্বনাথে সাংবাদিকদের সম্মানে শাহ আবুল কালামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
সিলেটের বিশ্বনাথে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ‘শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশ্বনাথ সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক’ শাহ আবুল কালামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শাহ ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (১৪ মার্চ) পৌর শহরের কারিকোনা গ্রামস্থ বিশ্বনাথ সরকারি কলেজ সংলগ্ন সিএস ক্যাফেতে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজকে সচেতন করে তুলছেন এবং জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তারা বলেন, সাংবাদিকদের সম্মান ও সহযোগিতা নিশ্চিত করা হলে সমাজ ও রাষ্ট্র আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে আয়োজক শাহ আবুল কালাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কলমের মাধ্যমে মানুষের কথা, এলাকার সমস্যা ও উন্নয়নের চিত্র দেশ-বিদেশে তুলে ধরা হয়। তিনি ভবিষ্যতেও সাংবাদিকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে এলাকার কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুস সালাম। দোয়া শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ও তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি টুনু তালুকদার, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের ও আশিক আলী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ সাহেদ, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নূর উদ্দিন, সদস্য আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, শিক্ষানবিস জাহান মিয়া, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য মোশাহিদ আলী, শিক্ষানবিস আফজল হোসেন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য তৌফিকুর রহমান হাবিব, আব্দুল্লাহ, হাবিব মিয়াসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

