আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নব নির্বাচিত পর্ষদকে বিশ্বনাথ উপজেলা সমিতির অভিনন্দন

বিশ্বনাথ প্রতিনিধি:

যুক্তরাজ্যভিত্তিক প্রবাসী সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিশ্বনাথ উপজেলা সমিতি, সিলেট। ট্রাস্টের নতুন পরিচালনা পর্ষদে বিশ্বনাথ উপজেলা সমিতির পাঁচ আজীবন সদস্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় সংগঠনটির পক্ষ থেকে তাঁদের এ অভিনন্দন জানানো হয়।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন গুলজার খান, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মোহাব্বত শেখ, ট্রেজারার মনির আহমদ, ভাইস চেয়ারম্যান আজম খান এবং প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মোহাম্মদ দৌলত হোসেন।

এক যৌথ অভিনন্দন বিবৃতিতে বিশ্বনাথ উপজেলা সমিতির সভাপতি তাজ উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান সিদ্দিকী (মুক্তা) নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন পরিচালনা পর্ষদের যোগ্য, দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল হবে।

বিবৃতিতে তাঁরা আরও আশাবাদ ব্যক্ত করেন, নবনির্বাচিত পর্ষদ প্রবাসে বিশ্বনাথের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি জন্মভূমির শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে বিশ্বনাথের শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং এলাকার সার্বিক উন্নয়নে ট্রাস্টের চলমান উদ্যোগ ভবিষ্যতে আরও বেগবান হবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা বিশ্বনাথের শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এ ক্ষেত্রে নবনির্বাচিত পরিচালনা পর্ষদ আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তাঁরা বিশ্বাস করেন।

বিবৃতির শেষাংশে বিশ্বনাথ উপজেলা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সকল সদস্যের সফলতা, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেন। একই সঙ্গে তাঁদের নেতৃত্বে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে আরও সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্যারিসে বিশ্বনাথের ফয়ছল আহমেদ নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

বিশ্বনাথ প্রতিনিধি:

ফ্রান্সের রাজধানী প্যারিসে নিখোঁজ রয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের দক্ষিণ কাটলীপাড়া গ্রামের মস্তাব আলী টেইলারের ছেলে ফয়ছল আহমেদ। গত ১৪ অক্টোবর থেকে তাঁর কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর ফ্রান্সের প্যারিস থেকে হঠাৎ নিখোঁজ হন ফয়ছল আহমেদ। এরপর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। ফলে তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

এদিকে, নিখোঁজ ফয়ছল আহমেদের সন্ধান পেতে প্যারিসের স্থানীয় প্রশাসনসহ ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি, বিশেষ করে সিলেট ও বিশ্বনাথের প্রবাসীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার।

কোনো হৃদয়বান ব্যক্তি ফয়ছল আহমেদের সন্ধান পেয়ে থাকলে কিংবা তাঁকে কোথাও দেখে থাকলে ০৭৫৮০১৪৬৩৬ নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

নিখোঁজ ফয়ছল আহমেদের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করছে তাঁর পরিবার।

বিশ্বনাথে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি তাহসিনা রুশদীর লুনা

বিশ্বনাথ প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সবার। প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছেন। সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই বিএনপির নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য।”

তিনি আরও বলেন, সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পে সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে নির্দিষ্ট বরাদ্দ রেখে কাজ করা হচ্ছে। শারদীয় দুর্গোৎসব যাতে সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে জন্য প্রশাসনের প্রতি সরকারের নির্দেশনা রয়েছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীরাও সার্বক্ষণিক সতর্ক দৃষ্টি রাখছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন, সাবেক আহ্বায়ক গৌছ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ।

উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নবেন্দু জ্যোতি দে, নিশিকান্ত পাল, রূপক কুমার দে ও বিজন বৈদ্য; সভাপতি সুনীল কান্তি দে, সহসভাপতি বিজয় দে ও ডা. বিভাংশু গুন বিভু, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে, যুগ্ম সম্পাদক কাজল মালাকার, কোষাধ্যক্ষ প্রণঞ্জয় বৈদ্য অপু, সাংগঠনিক সম্পাদক সুমন দেব, দপ্তর সম্পাদক বাপন পাল, সহপ্রচার সম্পাদক দিলীপ দাশ এবং সদস্য নেপাল দেব, সুভাষ দেব, অমিত দে ও কর্ণ দেব উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান ও আসাদুজ্জামান নূর আসাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল ও আয়না মিয়া, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, সহসাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মোমিন খান মুন্না, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন এবং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কয়েছ শিকদার, বিএনপি নেতা হেলাল উদ্দিন, পৌর কৃষক দলের আহ্বায়ক নূর আলী ও সদস্যসচিব আজিজুর রহমান আজিজ, পৌর শ্রমিক দলের আহ্বায়ক শানুর আলী, মহিলা দল নেত্রী বিলকিছ বেগম ও রিমা বেগম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শামছুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুসলিম আলী ও আব্দুল লতিফ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম উদ্দিন এবং যুবদল নেতা আব্বাস আলী সুমন ও সাইদুর রহমান রাজু।

এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আশিকুর রহমান রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আহমেদ দুলাল মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রবেল ও যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নবনির্বাচিত কমিটিকে মডেল প্রেসক্লাবের শুভেচ্ছা

বিশ্বনাথ প্রতিনিধি:

যুক্তরাজ্যে অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিশ্বনাথ মডেল প্রেসক্লাব।

সোমবার (১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দনবার্তায় ট্রাস্টের নবনির্বাচিত সভাপতি গুলজার খান, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মোহাব্বত শেখ ও ট্রেজারার মনির আহমদসহ নির্বাচিত সকলকে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

গত ১৮ অক্টোবর যুক্তরাজ্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচন অনুষ্ঠিত হয়।

অভিনন্দনবার্তায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, প্রবাসে অবস্থান করেও বিশ্বনাথের মানুষের কল্যাণে এবং শিক্ষার উন্নয়নে ট্রাস্টের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ শিক্ষা ও জনকল্যাণমূলক কাজে ব্যয় করার এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁদের এ অবদান বিশ্বনাথের শিক্ষাব্যবস্থার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তাঁরা আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট সুশৃঙ্খল ও দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে। অতীতে সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা ন্যায়নীতি ও ইনসাফের ভিত্তিতে দায়িত্ব পালন করে যে সুনাম অর্জন করেছেন, নবনির্বাচিত কমিটি তা অক্ষুণ্ন রাখবে বলে তাঁরা আশাবাদী। পাশাপাশি ট্রাস্টের চলমান কার্যক্রম আরও সম্প্রসারণ এবং শিক্ষাসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগকে এগিয়ে নিতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

বার্তায় নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সফলতা কামনার পাশাপাশি বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সঙ্গে সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের পক্ষে অভিনন্দন জানান সভাপতি এম.আর. টুনু তালুকদার, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের ও আশিক আলী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সহসভাপতি মো. রুহেল উদ্দিন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, সাবেক সাধারণ সম্পাদক নবীন সোহেল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, দপ্তর ও প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসিন এবং নির্বাহী সদস্য শুকরান আহমদ রানা, মো. মশাহিদ আলী ও আফজল মিয়া।

এয়ারপোর্ট থানার অভিযানে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক আটক

এইসময় ডেক্স:

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটোসহ একটি হাইড্রোলিক ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় পুলিশের সংকেত অমান্য করে ট্রাক ফেলে চালক, হেলপারসহ তিনজন পালিয়ে যান।

রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজারসংলগ্ন মসজিদ গলির মুখে চেকপোস্ট পরিচালনাকালে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মোহাম্মদ সরওয়ার্দীর নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি হাইড্রোলিক ট্রাককে থামার সংকেত দেওয়া হলে চালক পুলিশের নির্দেশ অমান্য করে প্রায় ২০ গজ দূরে সড়কের ওপর ট্রাকটি ফেলে পালিয়ে যান। এ সময় চালকের সঙ্গে হেলপার ও অজ্ঞাতনামা আরও একজন পালিয়ে যান।

পরে পুলিশ ট্রাকটি তল্লাশি করে ১৪৫টি প্লাস্টিকের ক্যারেটে রাখা ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করে। জব্দ করা টমেটোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৯ হাজার টাকা। এ ছাড়া হলুদ রঙের টাটা ব্র্যান্ডের একটি হাইড্রোলিক ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: রাজবাড়ী-ট-১১-০২৩২) জব্দ করা হয়।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় ১৮ অক্টোবর ২০২৬ তারিখে মামলা নম্বর ২৩, The Special Powers Act, 1974-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা রুজু করা হয়েছে।

পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শারদীয় দুর্গোৎসবে বিশ্বনাথে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার তত্ত্বাবধানে বস্ত্র (শাড়ি) বিতরণ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন দুর্গা পূজা মন্ডপে সর্বসাধারণের মাঝে বিতরণের জন্য প্রায় দেড় শতাধিক বস্ত্র (শাড়ি) ‘উপজেলা ও পৌর শহরে’ থাকা বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে ওই বস্ত্র তুলে দেওয়া হয়।


উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে’র পরিচালনায় অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সদস্য ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি নিশি কান্ত পাল, জেলা পূজা উদযাপন কমিটির সদস্য ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ডা. বিভাংশু গুন বিভু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ও শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন দুর্গা পূজা কমিটির সভাপতি বিজয় দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক বাপন পাল, সহ দপ্তর সম্পাদক অজিত দেব।


এসময় অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সদস্যবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শারদীয় দুর্গোৎসবে বিশ্বনাথেসংবর্ধিত হলেন গুণীজনেরা

বিশ্বনাথ প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ‘জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা কমিটি’র উদ্যোগে গুণীজনদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।


মহাসপ্তমীর প্রথম দিন শনিবার (১৭ অক্টোবর) রাতে ‘জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা কমিটি’র মন্ডপে কমিটির ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে গুণীজনদেরকে ওই সংবর্ধনা প্রদান করা হয়।


জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা কমিটির সভাপতি রমা কান্ত দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর প্রতাপ পাল অসিমের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে জানাইয়া গ্রামের কৃতিসন্তানদের মধ্যে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সদস্য ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি নিশি কান্ত পাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সদস্য ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি পিনাক চক্রবর্তী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মলয় সোম চৌধুরী, জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য কালী নন্দন পাল চৌধুরী, উপজেলার দিঘলী গ্রামের কৃতিসন্তান ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে।


অনুষ্ঠানে মরোনত্তর সংবর্ধনা প্রদান করা হয় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এবং জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অজিত কুমার পাল, সংবর্ধনা প্রদান করা হয় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও আমেরিকা প্রবাসী প্রবীর কান্তি দে’কে।


সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে, যুগ্ম সম্পাদক গোবিন্দ মালাকার, কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু। অনুষ্ঠানের শুরুতে গীতা থেকে পাঠ করেন জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা কমিটির সভাপতি রমা কান্ত দে এবং স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি ও উপজেলা যুব ঐক্যের সভাপতি অজয় দেব।


এসময় অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা কমিটির সদস্যবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথে চেক ডিজঅনার মামলায় আব্দুল মান্নানের কারাদণ্ড, আদালতে আত্মসমর্পণের পর কারাগারে

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে চেক ডিজঅনার মামলায় আব্দুল মান্নান (২৭) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৭ অক্টোবর) মামলায় হাজিরা দিতে আদালতে গেলে বিজ্ঞ আদালত এ নির্দেশ দেন।

কারাগারে পাঠানো আব্দুল মান্নান উপজেলার আজিজনগর গ্রামের কাছিম আলীর ছেলে।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫ সালে বিশ্বনাথ উপজেলার জানাইয়া মশুলা গ্রামের মো. নাজিম উদ্দিন বাদী হয়ে আব্দুল মান্নানের বিরুদ্ধে সিলেটের আদালতে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় চেক ডিজঅনারের মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বাদীর পাওনা সাত লাখ টাকা পরিশোধের জন্য দেওয়া চেকটি নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করা হলে তা প্রত্যাখ্যাত হয়। পরবর্তীতে আইনি নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় বাদী আদালতের শরণাপন্ন হন।

মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত আব্দুল মান্নানকে চার মাসের কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ সাত লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরবর্তীতে শনিবার মামলায় হাজিরা দিতে আদালতে গেলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বিশ্বনাথে সাবিলিল্লাহ প্রজেক্টের হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, প্রথম মারজান

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে সাবিলিল্লাহ প্রজেক্টের উদ্যোগে দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় আলহাজ্ব তাহির আলী উচ্চবিদ্যালয়ের এম এ রহিম হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাবিলিল্লাহ প্রজেক্টের বাংলাদেশ টিম প্রধান আজম আলী। ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং, কামাল বাজার শাখার ইনচার্জ আনোয়ার হোসেনের পরিচালনায় দোয়ার মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন কামাল বাজার ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মনোওর আলী।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেল ৩টায় একই হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাসুক আহমদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা জ. উ. ম. আব্দুল মুনাঈম মঞ্জলালী। তিনি বলেন, “কোরআন ও দ্বীনের খেদমতে যারা আত্মনিয়োগ করেন, তারাই সমাজের শ্রেষ্ঠ মানুষ। আলমাছ আলী, সালেহা বেগম ও তাঁদের পরিবার এ মহৎ কাজটি করে যাচ্ছেন। আমরা তাঁদের জন্য দোয়া করি, তাঁরা যেন কিয়ামত পর্যন্ত এ কাজ চালিয়ে যেতে পারেন। কোরআন ও দ্বীনের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন ও সম্মান জানাতে হবে এবং তাঁদের আরও উৎসাহিত করতে হবে। আল্লাহপাক তাঁদের এ মহৎ কাজগুলো কবুল করুন।”

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কামাল বাজার ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলাকার বিশিষ্ট সমাজসেবক মাওলানা বোরহান হোসাইন, ব্যারিস্টার ইমরান মোহাম্মদ হোসাইন, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খালেদ হোসাইন, সিলেট জেলা বারের সাবেক যুগ্ম সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মাওলানা তৈয়বুর রহমান, সাবিলিল্লাহ প্রজেক্টের নতুন সদস্য জুয়েল আহমদ, আলতাব আলী মেম্বার, নবারুণ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আবু ইউসুফ এবং আব্দুল আহাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ সালাম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী মো. হাবিবুর রহমান মারজান।

প্রতিযোগিতায় বিজয়ীদের নাম

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ছাতকের জামক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মো. হাবিবুর রহমান মারজান। তিনি পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা পান। একই মাদ্রাসার মো. আরিফুল ইসলাম রিফাত দ্বিতীয় স্থান অর্জন করে ১৫ হাজার টাকা এবং আল আতিক নুরজাহান হাফিজিয়া মাদ্রাসা, নভাগের আবু জাফর মোহাম্মদ নাবি তৃতীয় স্থান অর্জন করে ১০ হাজার টাকা পুরস্কার পান।

এ ছাড়া সাধারণ পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন: মোহাম্মদ শেখ সাদী, মাদ্রাসায়ে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, খিত্তা গোপশহর, সিলেট। মোহাম্মদ রেদওয়ান আহমদ, হাসানাইন তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। বুরহান উদ্দিন আদিয়ান, ইয়াকুবিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, ছাতক। মো. আলিম হোসেন, জামক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, ছাতক। মোহাম্মদ আবু সালেক, মাদ্রাসায়ে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, খিত্তা গোপশহর, সিলেট। মোহাম্মদ নাঈম আহমদ, শাহ সিকান্দর তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, লালাবাজার। মো. হুসাইন আহমুদ তানভীর, জামক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, ছাতক। মো. আব্দুল্লাহ আল সাইফ, মাদ্রাসায়ে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, খিত্তা গোপশহর। মোহাম্মদ নাবিল হোসেন, নতুন হাবড়া বাজার মাদ্রাসা, বিশ্বনাথ। তামিম আহমদ, জামক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, ছাতক। হাম্মাদ আমিন, আল আতিক নুরজাহান হাফিজিয়া মাদ্রাসা, নভাগ। তানভির হোসেন নাইম, হযরত শাহ মাকদাদ (রহ.) হাফিজিয়া মাদ্রাসা। ইফতিয়াজ কবির নাফিজ, রাগীব-রাবেয়া হাফিজুল কোরআন মাদ্রাসা। হুসাইন আহমদ মাহফুজ, আল আতিক নুরজাহান ইবতেদায়ী মাদ্রাসা। মো. সাইদুর রহমান সাইদ, হাসানাইন তাহফিজুল কোরআন মাদ্রাসা। সিয়াম আল মামুন, শাহ সিকান্দর তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। সাদিক রহমান, নতুন হাবড়া বাজার হাফিজিয়া মাদ্রাসা। মতিউর রহমান মাহিদ, হযরত ওমর ফারুক (রা.) একাডেমি দাখিল মাদ্রাসা। সায়িদ আলম, মাদ্রাসায়ে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, খিত্তা গোপশহর। নাজমুস ছাদ, মাদ্রাসায়ে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা। নাঈম আহমদ, আল-মদিনা হাফিজিয়া দাখিল মাদ্রাসা। মাহবুবুর রহমান তামিম, হযরত শাহজালাল দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা, পনাউল্লা বাজার। শাখাওয়াত হোসাইন, শাহ সিকান্দর তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। রেদওয়ান আহমদ, হাসানাইন তাহফিজুল কোরআন মাদ্রাসা। আরিফুল ইসলাম, শাহ সিকান্দর তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। মনোয়ার হোসেন তাহমিদ, দারুল হিফজ সৎ হাফিজিয়া মাদ্রাসা। মো. রোহান মিয়া, রাগীব-রাবেয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা। মোহাম্মদ ইয়াসিন হুসেন, জামেয়া মোহাম্মদীয়া আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা।

এ ছাড়া প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ হাফিজ হিসেবে বিশেষ পুরস্কার পায় বিশ্বনাথের আল্লামা ইসহাক আহমদ লতিফিয়া দারুল কোরআন সেন্টারের হাফিজ মুহসিন বিল্লাহ মুনইম।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা পুরস্কার তুলে দেন।

বিশ্বনাথের দশঘর বরুণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী ইমনকে সংবর্ধনা

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর বরুণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী খালেদ উদ্দিন ইমনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম মজুমদার। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষিকা রোশনা বেগম।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য প্রবাসী খালেদ উদ্দিন ইমন। এ সময় সহকারী শিক্ষিকা রোশনা বেগমও বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরিফ মিয়া, রাজা মিয়া, সাজ্জাদ উদ্দিন নিলয়, সহকারী শিক্ষিকা জহুরা বেগম, ফাইমা বেগম, ফয়সাল আহমদ, রানু মিয়া ও বিদ্যালয়ের অফিস সহকারী লিটন বৈদ্যসহ আরও অনেকে।

অনুষ্ঠানে অতিথিকে সম্মাননা জানানো হয় এবং উপস্থিত ব্যক্তিরা তাঁর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।