হবিগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় ৭২ ঘণ্টায় আসামি গ্রে ফ তার
এই সময় ডেস্ক:
হবিগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের মামলায় ঘটনার মাত্র ৭২ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রে ফ তা র করেছে র্যাব। র্যাব-৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, ভিকটিম হবিগঞ্জ সদর থানার ঘোষপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি একজন বুদ্ধি প্রতিবন্ধী।
গত ১৩ নভেম্বর দুপুরে ভিকটিমের মা তাকে বাড়িতে রেখে স্কুলে যান। ওই দিন সন্ধ্যায় মায়ের কাছে মেয়েটি ইশারায় জানায়, পাশের একটি বিল্ডিংয়ের তৃতীয় তলায় নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। পরবর্তীতে সত্যতা যাচাইয়ে ভিকটিমকে অভিযুক্তের বাড়িতে নিয়ে গেলে সে আসামিকে শনাক্ত করে।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ও র্যাব-৪ এর যৌথ দল ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে ঢাকার আশুলিয়ার বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামি রনদীর গোপ (৪৫) কে গ্রেফতার করে। তিনি নবীগঞ্জের ঘোষপাড়া গ্রামের মৃত মনিন্দ্র গোপের ছেলে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।

