বিশ্বনাথে হাফিজ আরব খানের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৌলতপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর উদ্দিনের সভাপতিত্বে এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিংগেরকাছ শাহজালাল মডার্ণ একাডেমির প্রিন্সিপাল, গীতিকার ও কবি এইচ এম আরশ আলী। এ ছাড়া বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের মিছবাহ, ইদ্রিস আলী এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাণী বেগম।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মনি বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ১০টি স্কুলব্যাগ, পেন্সিল ও স্কুল ড্রেস বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

