বিশ্বনাথের দশঘর বরুণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী ইমনকে সংবর্ধনা
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর বরুণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী খালেদ উদ্দিন ইমনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম মজুমদার। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষিকা রোশনা বেগম।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য প্রবাসী খালেদ উদ্দিন ইমন। এ সময় সহকারী শিক্ষিকা রোশনা বেগমও বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরিফ মিয়া, রাজা মিয়া, সাজ্জাদ উদ্দিন নিলয়, সহকারী শিক্ষিকা জহুরা বেগম, ফাইমা বেগম, ফয়সাল আহমদ, রানু মিয়া ও বিদ্যালয়ের অফিস সহকারী লিটন বৈদ্যসহ আরও অনেকে।
অনুষ্ঠানে অতিথিকে সম্মাননা জানানো হয় এবং উপস্থিত ব্যক্তিরা তাঁর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

