আজকের সময়ের সেরা খবর
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার সহ সভাপতি ক্বারী মাওলানা ওবায়দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল
Spread the love


​বিশ্বনাথ প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি, বিশিষ্ট আলেম ক্বারী মাওলানা ওবায়দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আছর বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে বিশ্বনাথ পৌর শহরের মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসিয়া ব্রীজে এক প্রতিবাদ সভায় মিলিত হন। বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আশরাফুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শেখ আব্দুল বাছিতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা শায়খ ইকবাল হোছাইন। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজিপুরী, মহানগর সহ-সভাপতি মাওলানা ছানা উল্লাহ, মাওলানা মুহিবুর রহমান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, মাওলানা সৈয়দ নাছির উদ্দীন, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন।
​এছাড়াও বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিস নেতা মাওলানা আব্দুল মতিন, জেলা যুব মজলিস সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক মাওলানা ইকরামুল হক জুনায়েদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সিলেট জেলা সভাপতি আহমদ মায়মুন ইমন, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ওয়ারিছ উদ্দিন আল মামুন, সহ-সভাপতি কাজি আবদুল কাদির, মাওলানা হাবিবুর রহমান আনছারী, অর্থ সম্পাদক নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ক্বারী শেখ মুহাম্মদ কামরুল ইসলাম, নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আবু আনাস, ছাত্র নেতা নোমান আহমদ প্রমুখ।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
​বিক্ষোভ মিছিল শেষে বক্তারা অবিলম্বে ক্বারী মাওলানা ওবায়দুর রহমানের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।