আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথে বাসিয়া ব্রিজের সৌন্দর্য ফেরাতে তরুণ সমাজসেবক রেজার উদ্যোগ

বিশ্বনাথে বাসিয়া ব্রিজের সৌন্দর্য ফেরাতে তরুণ সমাজসেবক রেজার উদ্যোগ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী বাসিয়া ব্রিজের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে নিজ উদ্যোগে ব্রিজটি রং করিয়ে সর্বমহলে প্রশংসিত হচ্ছেন তরুণ সমাজসেবক এম অলিউর রহমান রেজা।
তিনি বিশ্বনাথ উপজেলার রামধানা গ্রামের কৃতী সন্তান এবং পর্তুগাল বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য সচিব।
নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে বাসিয়া ব্রীজে রং করানোর ফলে ব্রিজটি ফিরে পেয়েছে নতুন রূপ। রঙের ছোঁয়ায় ব্রিজটি এখন আরও দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় হয়ে উঠেছে। তাঁর এই উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা দিয়েছে।
তার দেখনো পথে এভাবে আরো অনেক প্রবাসী বিশ্বনাথের সৌন্দর্য বর্ধনে এগিয়ে আসবেন বলে অনেকেই মনে করছেন।
স্থানীয় ঐতিহ্য সংরক্ষণ, এলাকার সৌন্দর্য বৃদ্ধি এবং জনসাধারণের জন্য সুন্দর পরিবেশ তৈরিতে এম অলিউর রহমান রেজার এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগের অপেক্ষা না করে ব্যক্তিগত আগ্রহ ও অর্থায়নে জনস্বার্থে এগিয়ে আসার এই দৃষ্টান্ত অন্যদেরও সামাজিক ও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে।
বিশ্বনাথের ঐতিহ্য ও সৌন্দর্য রক্ষায় তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। তাঁরা এম অলিউর রহমান রেজার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও তাঁর এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।