আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথ নতুন বাজার প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তিদের স্মরণে বিলবোর্ড স্থাপন

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ নতুন বাজার প্রতিষ্ঠায় যেসব ব্যক্তির অক্লান্ত পরিশ্রম ও অবদান রয়েছে, তাঁদের স্মরণীয় করে রাখতে বাজারের প্রবাসী চত্বরের সামনে একটি স্মারক বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

১৯৬১ সালে বিশ্বনাথ নতুন বাজার প্রতিষ্ঠায় যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।

বিলবোর্ড স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার খান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান, উপজেলা বিএনপি নেতা তহুর উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তছলিম উদ্দিন, শ্রমিক দল নেতা আব্দুল আহাদ ও নাজিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষপর্বে বিশ্বনাথের নতুন বাজার প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তিদের স্মরণে বিশেষ দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী উলামা দল নেতা মাওলানা ইলিয়াছ আহমদ।

উল্লেখ্য, ১৯৬১ সালে নতুন বাজার প্রতিষ্ঠায় যাঁদের শ্রম, মেধা ও অবদান রয়েছে, তাঁদের স্মৃতি সংরক্ষণের এই উদ্যোগকে স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখার একটি প্রশংসনীয় প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।