বিশ্বনাথে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় রোমান আহমদ (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (আজ) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার বড়খুরমা এলাকায় নিজ ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি আব্দুল হামিদের সর্ব কনিষ্ঠ ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১ টা পর্যন্ত রোমান আহমদের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে তাকে ঘরের তীরের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রহিম জানান, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।

