বিবিসিসিআই লন্ডন অঞ্চলের সেক্রেটারি হিসেবে পুনরায় নির্বাচিত তোফাজ্জুল আলম তোফায়েল
বিশ্বনাথ প্রতিনিধি:
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি এবং সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের সাহাবাসপুর গ্রামের কৃতি সন্তান জনাব তোফাজ্জুল আলম তোফায়েল (সোনারগাঁও রেস্টুরেন্টের ডাইরেক্টর) বাংলাদেশ ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BBCCI)-এর লন্ডন অঞ্চলের সেক্রেটারি হিসেবে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।
তাঁর এ গৌরবময় অর্জনে বিশ্বনাথবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনাব তোফাজ্জুল আলম তোফায়েলের দক্ষ নেতৃত্বে বিবিসিসিআই লন্ডন অঞ্চলের কার্যক্রম আরও গতিশীল হবে এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
বিশ্বনাথবাসীর পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।

