আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথে ইসলামী ছাত্র সংস্থার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৬তম বৃত্তি প্রদান অনুষ্ঠান ৮ আগস্ট
Spread the love

এইসময় ডেস্ক:

সিলেটের বিশ্বনাথে ইসলামী ছাত্র সংস্থার উদ্যোগে সংস্থার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২৬তম বৃত্তি প্রদান অনুষ্ঠান আগামী ৮ আগস্ট (শনিবার) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা লুৎফুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আহমদ আলী হেলালী, প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আবুল বশর ফারুক এবং ইসলামী ছাত্র সংস্থার স্থায়ী কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য ইসলামী ছাত্র সংস্থার পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি