আজকের সময়ের সেরা খবর
খাজাঞ্চী ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই: কামরুল ইসলাম বাদশা
Spread the love

বিশ্বনাথ প্রতিনিধি:


সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাদশা ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাবিলপুর গ্রামে নিজ বাড়িতে কামরুল ইসলাম বাদশার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কামরুল ইসলাম বাদশা বলেন, “খাজাঞ্চী ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয়ে আমি কাজ করতে চাই। এ লক্ষ্যকে সামনে রেখে ইউনিয়নবাসী আমাকে যে উৎসাহ, সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন, তার জন্য আমি আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করলে ইনশাআল্লাহ আমরা খাজাঞ্চী ইউনিয়নকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে নিতে পারব।”

তিনি বলেন, “অতীতে বিভিন্ন জনপ্রতিনিধির সঙ্গে কাজ করার সুযোগ এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আমাকে ইউনিয়নবাসীর সেবা করার অনুপ্রেরণা দিয়েছে। আমি বিশ্বাস করি, মানুষের পাশে থেকে তাদের সমস্যা ও প্রত্যাশাগুলোকে গুরুত্ব দিয়ে কাজ করাই একজন জনপ্রতিনিধির মূল দায়িত্ব।”

কামরুল ইসলাম বাদশা আরও বলেন, “রাজনৈতিক অঙ্গনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সমর্থন ও সহযোগিতা রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের ভালোবাসা ও সমর্থনও আমি পেয়েছি। তাঁর সহযোগিতা থাকলে খাজাঞ্চী ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার সুযোগ আরও বাড়বে বলে আমি আশাবাদী।”

তিনি আরও বলেন, “আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, পুরো ইউনিয়নবাসীর জন্য কাজ করতে চাই। এলাকার শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, নাগরিক সেবা ও সামগ্রিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ খাজাঞ্চী ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”

সৎপুর কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক ও সালিশ ব্যক্তিত্ব মাওলানা ক্বারী জমির উদ্দিনের সভাপতিত্বে এবং খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম নুর উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন, অধ্যাপক মাওলানা মনির উদ্দিন, বিএনপি নেতা ও সালিস ব্যক্তিত্ব শওকত আলী, দেলোয়ার হোসেন, আপ্তাব আলী, আবদুল মালিক, আশরাফ হোসেন, সুলতান আহমদ, আমির আলী, মাওলানা মইনুল ইসলাম, আফতাব আলী, আলী আসকর, রফিক উদ্দিন, মানিক মিয়া মেম্বার, আব্দুর রহিম, আবুল কালাম, আব্দুল গণি, খোয়াজ আলী, মাসুক মিয়া, তৈমুছ আলী, ইউনুছ আলী ও আব্দুল করিম।

এর আগে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শহিদুল আলম এবং স্বাগত বক্তব্য দেন মাওলানা আব্দুল করিম।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রুমেল আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সজিব, আগুর মিয়া মেম্বার, মুরব্বি আছলম আলী, ফারুক আহমদ, তেরাব আলী, মুতলিব আলী, সুলতান আহমদ, নিজাম উদ্দিন, আলী আসকর, আব্দুল কাইয়ুম, ইউনুছ আলী, নুরুজ্জামান, আব্দুর রহিম লায়েক, এসএম রফিক আহমদ, মাসুক মিয়া, ছান্দ আলী, আবুল কালাম, সমছু মিয়া, কবির উদ্দিন, আখলিছ আলী, অলিউর রহমান, আব্দুল খালিক, কছির আলী, দুদু মিয়া, সিরাজ উদ্দিন, আব্দুল মজিদ, হররুপ মিয়া, আব্দুল করিম, কাচা মিয়া, ইসলাম উদ্দিন, আব্দুল সালাম, ইর্শাদ আলী ও আলমগীর হোসেনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া ভূলাগঞ্জ, কিশোরপুর, ভাটপাড়া, জয়নগর,ঘনাইঘর, চন্দ্রগ্রাম,হরিপুর, সুনাপুর, নোয়ারাই,হামদরচক,কুরিখলা,বন্ধুয়া,নোয়াগাও,ইসলামপুর,মাধবপুর সহ ইউনিয়নের প্রতিটি গ্রমের সর্বস্থরের নেতাকর্মী মতবিনিময় সভায় স্বরব উপস্থিতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিদেরও সভায় উপস্থিত থাকতে দেখা যায়।