আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৬তম বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৬তম বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংস্থার সভাপতি মো. আজাদুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি শফিক আহমদ পিয়ারের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদদীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খান, সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহা. লুৎফর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য ও বিশ্বনাথ কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. লুৎফুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য ও মিসবাহুল বানাত ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী, প্রতিষ্ঠাতা সদস্য ও আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবুল বশর মো. ফারুক এবং সংস্থার সাবেক দায়িত্বশীল ও মিয়ার বাজার ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা পিয়ার মাহমুদ।

সংস্থার দায়িত্বশীল শেখ নাদিম মোস্তফার পবিত্র কোরআন তেলাওয়াত এবং সৈয়দ মিসবাউল হকের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্থার সাবেক সভাপতি ও ভুরকী হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলতাফ হোসেন, সাবেক সভাপতি মাওলানা মাহমুদুর রহমান, সাবেক সভাপতি ও দশপাইকা আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা হেলাল আহমদ, সাবেক সভাপতি জামাল আহমদ, সাবেক সভাপতি ও সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আলতাফুর রহমান, সাবেক সভাপতি মো. আজিজুর রহমান এবং বর্তমান সহ-সভাপতি মো. সাইদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সৎপুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা সালেহ আহমদ বেতকুনি, সংগঠক মো. ফয়জুল ইসলাম, সংস্থার সাবেক দায়িত্বশীল ও শেখ হাবিব উল্লাহ মাস্টার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শেখ সাহিদুর রহমান, সাবেক সভাপতি ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সংস্থার সাবেক দায়িত্বশীল ব্যাংকার মো. আব্দুস শহীদসহ বর্তমান কমিটির মো. তাজুল ইসলাম, মো. সাব্বির হোসেন, মো. ইমাদুর রহমান, নাজিম উদ্দিন, শাকিল, আউয়াল পারভেজ, মিনহাজ, জাবের, রবিউল, ফাহিম, আজিম খান, নাঈম মিয়া, আ. আল মাহবুব প্রমুখ।

অনুষ্ঠানে ১১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০৫ জন অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর মধ্যে বিভিন্ন গ্রেডে নির্বাচিত ১৯৩ জনকে বৃত্তি, সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সামাজিক ও নৈতিক মূল্যবোধ তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থা। প্রতিবছরের মতো এবারও বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়েছে।