একলিমিয়া উচ্চ বিদ্যালয়ে দুই কর্মচারীর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে ঐতিহ্যবাহী একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারী জিতেন্দ্র মালাকার ও প্রণতি মালাকারের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বেলা ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলীম উল্লাহ।
অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারী জিতেন্দ্র মালাকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ আহমেদ, সাবেক প্রধান শিক্ষক ফখর উদ্দিন, ম্যানেজিং কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আনিসুজ্জামান খান, ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক ও শিক্ষানুরাগী সদস্য আব্দুর রশিদ ইউসুফ, সহকারী শিক্ষক হাবিবুর রহমান, ছমরু মিয়া ও মাসুম আহমদ।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য নূর মিয়া, একলিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান, সাবেক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ইসলাম উদ্দিন, ফয়জুন নূর, সাবেক ছাত্র সুরুজ মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও সাবেক শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা অবসরগ্রহণকারী জিতেন্দ্র মালাকার ও প্রণতি মালাকারের দীর্ঘ কর্মজীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের সুস্বাস্থ্য ও সুন্দর অবসরজীবন কামনা করেন।


