বিশ্বনাথে ভোগশাইল দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা (সিজন–৩) সম্পন্ন
চাচা-ভাতিজা জুটি চ্যাম্পিয়ন
সিলেটের বিশ্বনাথ পৌর শহরের ভোগশাইল গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ‘ভোগশাইল দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা (সিজন–৩)’ সফলভাবে সম্পন্ন হয়েছে। শাহপিন উচ্চ বিদ্যালয়ের সামনের মাঠে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে।
রোমাঞ্চকর ফাইনাল খেলায় চাচা-ভাতিজা জুটি (টুকেরকান্দি) ২–০ সেটে জেবিন-জেরিন জুটি (সরুয়ালা)’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) রাতে একই মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ফাইনাল ম্যাচে চাচা-ভাতিজা জুটি (টুকেরকান্দি)’র পক্ষে ব্যাডমিন্টনে বাংলাদেশের বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন জুটির খেলোয়াড় নাঈম-নিজাম এবং জেবিন-জেরিন জুটি (সরুয়ালা)’র পক্ষে বর্তমান রানার্সআপ জুটির তানভির-গৌরব অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় চাচা-ভাতিজা জুটির নাঈম ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন।
ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ও ক্রীড়ানুরাগী আব্দুর রব। উদ্বোধকের বক্তব্য দেন যুক্তরাজ্য প্রবাসী ও ক্রীড়ানুরাগী রুহেল মিয়া।
ভোগশাইল দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা (সিজন–৩) বাস্তবায়ন কমিটির সভাপতি সোহেল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী ও ক্রীড়ানুরাগী ফারুক মিয়া এবং লিলু মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোগশাইল দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা (সিজন–৩) বাস্তবায়ন কমিটির সদস্য মাহবুব হোসেন, সুহেব মিয়া, শাহাবুদ্দিন বাবলু, রুপম মিয়া, আক্তার হোসেন, শেরওয়ান আহমদ, রুমন মিয়া, এমন আহমদ, মিহাদ আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে ভোগশাইল গ্রামবাসীর এই আয়োজন প্রশংসা কুড়িয়েছে।

