বিশ্বনাথে জমির আহমদ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে আলহাজ্ব মোক্তার আলী সংবর্ধিত
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চানপুর গ্রামের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন এবং মোক্তার আলী রিসোর্টের চেয়ারম্যান আলহাজ্ব মোক্তার আলীর সম্মানে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ আলহাজ্ব জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কামাল হোসেন-এর সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চন্দ্র দেব-এর সভাপতিত্বে আয়োজিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাহসিন ইবনে হক এবং পবিত্র গীতা পাঠ করেন একই শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী দেব অনন্যা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি আলহাজ্ব মোক্তার আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“আমি এই এলাকার সন্তান। আজ আপনাদের ভালোবাসা ও সম্মান পেয়ে আমি গর্বিত। প্রবাসে থেকেও দেশের মাটি ও মানুষের কথা সবসময় হৃদয়ে ধারণ করি। শিক্ষা, মানবসেবা ও এলাকার উন্নয়নে ভবিষ্যতেও আমার সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চন্দ্র দেব। তিনি বলেন, “আলহাজ্ব মোক্তার আলী একজন মানবিক ও শিক্ষানুরাগী ব্যক্তি। তাঁর সহযোগিতা ও অনুপ্রেরণা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহী মোঃ গোলাম মোস্তফা, কৃষ্ণধন বৈষ্ণব, মোঃ নাজমুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরণ, বিদ্যালয়ের এডহক কমিটির সম্মানিত অভিভাবক সদস্য মোঃ আবুল কালাম, ইউকে ইয়ুথের সম্মানিত শিক্ষক সিতাব আলী এবং বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ আব্দুল হান্নান।
বক্তারা আলহাজ্ব মোক্তার আলীর প্রবাসজীবনে অর্জিত সাফল্য, সমাজসেবা ও শিক্ষাবান্ধব কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এলাকার উন্নয়নে তাঁর সক্রিয় ভূমিকা কামনা করেন।
সংবর্ধনা সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রোকসানা ইয়াসমিন, সহকারী শিক্ষকবৃন্দ আলমগীর হোসেন, মোঃ শাফিদুল হক, সুব্রত কুমার, মোঃ ছাইদুল ইসলাম, মোঃ আবু রাইয়ুব, অভিভাবক আব্দুর রকিব, কাওছার আহমদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত, সুশৃঙ্খল ও আবেগঘন।

