আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথে ইনসাফ চ্যারিটি অর্গানাইজেশনের উদ্যোগে ১২০ পরিবারে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলায় ১২০টি গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইনসাফ চ্যারিটি অর্গানাইজেশন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মানবতার সেবার লক্ষ্য নিয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই। তিনি বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিশেষ করে ঈদের মতো আনন্দের সময়ে যেন কেউ বঞ্চিত না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

এসময় সংগঠনের আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২টি পরিবারের জন্য ঢেউটিন ক্রয়ে নগদ ১২ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার এবং যুক্তরাজ্য প্রবাসী আজাদুর রহমান আজাদ।

ব্যবসায়ী তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের কার্যকরী কমিটির সদস্য এস এ সাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার। তিনি বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব বৃদ্ধি করে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নতুন বাজার এলাকার আজাদ জিম সেন্টারের স্বত্বাধিকারী ও যুক্তরাজ্য প্রবাসী আজাদুর রহমান আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাওছার খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গৌবিন্দ মালাকার, যুবদল নেতা সাইদুর রহমান রাজু, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল জলিল এবং ইতালি প্রবাসী রেজা কিবরিয়া।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য হাফিজ রিয়াজুল ইসলাম।

সংগঠনের কার্যকরী কমিটির সদস্য রাজু উদ্দিন, আবু বক্কর, আব্দুল মতিন, নাজমুল ইসলাম ও এস এ সাব্বিরের উদ্যোগে এবং প্রবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় ১২০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পিয়াজ, আলু, সেমাই, চিনি ও দুধ।

অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে করেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ।

বিশ্বনাথে জামায়াতে ইসলামীর উদ্যোগে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) দুপুরে বিশ্বনাথ উপজেলা সদরের হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার লামাকাজী, খাজাঞ্চী ও রামপাশা ইউনিয়নের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়।

ঢেউটিন বিতরণের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরার সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সিলেট জেলা অফিস সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মজলিসে শুরার সদস্য ও বিশ্বনাথ পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আখতার ফারুক।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, সেক্রেটারি জাহিদুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার বাবুল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, বায়তুলমাল সেক্রেটারি মোহাম্মদ আশিকুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা সভাপতি আব্দুল মালিক, মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজ মোহাম্মদ আলী, গিয়াস উদ্দিন সাদী, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আব্দুল আলী, দেওকলস ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শামিম আহমেদ মেম্বার, দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রুবেল আহমেদ, দশঘর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবুল বশর, বিশ্বনাথ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাঈদুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম ফিরুজ, পৌর জামায়াতের শুরা সদস্য এখলাসুর রহমান, জামায়াত নেতা আব্দুল গফফার ও আব্দুল আহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ঢেউটিন বিতরণ করা হয়।

বিশ্বনাথে ঝড়-শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ সহায়তা বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় সাম্প্রতিক ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাশের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি তাহসিনা রুশদীর লুনা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি মানবিক দায়িত্ব। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার সবসময় আন্তরিক এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সংশ্লিষ্টদের দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন।

উপজেলা প্রকল্প কর্মকর্তা জানান, গত ১৫ মার্চ বিশ্বনাথে ব্যাপক শিলাবৃষ্টি এবং পরদিন কালবৈশাখী ঝড়ে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তদের ঘর দ্রুত মেরামতের লক্ষ্যে উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভার ১টি পরিবারসহ মোট ৬টি পরিবারের মাঝে ১ বান করে ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, সদ্য ঘটে যাওয়া এ দুর্যোগে উপজেলা ও পৌরসভা মিলিয়ে মোট ৫৮টি পরিবারকে পর্যায়ক্রমে ১ বান করে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, সাবেক সাংসদ এম. ইলিয়াস আলীর বড় ছেলে আবরার ইলিয়াস অর্নব, উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক কাওছার আহমদ তুলাই, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমন, যুগ্ম সম্পাদক নুর উদ্দিন সামি, ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুমসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আনুষ্ঠানিকভাবে সহায়তা তুলে দেওয়া হয়।

ঈদ উপলক্ষে বিশ্বনাথে ৪৫০ অসচ্ছল পরিবারের মাঝে জামায়াতের উপহার বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখা। সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) দুপুরে উপজেলা সদরের হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমি মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বনাথ, দেওকলস, দশঘর ইউনিয়ন ও পৌরসভার মোট ৪৫০টি পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার বিতরণ অনুষ্ঠান পূর্ব  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরার সদস্য ও বিশ্বনাথ পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আখতার ফারুক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কাইয়ুম বলেন, সমাজের অসচ্ছল ও হতদরিদ্র মানুষের মুখে ঈদের হাসি ফোটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, সমাজে বৈষম্য কমাতে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরার সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী। তিনি বলেন, ইসলাম একটি মানবকল্যাণমুখী জীবনব্যবস্থা, যেখানে ধনী-গরিবের মাঝে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি সমাজের বিত্তবানদের আরও বেশি করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এছাড়াও বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, সেক্রেটারি জাহিদুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার বাবুল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, বায়তুলমাল সেক্রেটারি মোহাম্মদ আশিকুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা সভাপতি আব্দুল মালিক, মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজ মোহাম্মদ আলী, গিয়াস উদ্দিন সাদী, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আব্দুল আলী, দেওকলস ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শামিম আহমেদ, দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রুবেল আহমেদ, দশঘর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবুল বশর, বিশ্বনাথ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাঈদুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম ফিরুজ, পৌরসভা জামায়াতের শুরা সদস্য এখলাসুর রহমান, জামায়াত নেতা আব্দুল গফফার ও আব্দুল আহাদ, মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা রফিকুল ইসলাম।

বিতরণকৃত প্রতিটি উপহার প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি ময়দা, ২ প্যাকেট সেমাই, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ ও ২ কেজি আলু।

সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে উপকারভোগীদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয় এবং আয়োজকদের এমন মানবিক উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানান।